AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিক্সিল্যান্ডের অভিভাবকদের জন্য ‘এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন আইএসডির


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:০৬ পিএম, ২০ মে, ২০২৬

পিক্সিল্যান্ডের অভিভাবকদের জন্য ‘এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন আইএসডির

প্লে-গ্রুপ প্রি-স্কুল পিক্সিল্যান্ডের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অংশগ্রহণমূলক অনুষ্ঠান ‘প্রাইমারি এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। রাজধানীর বসুন্ধরায় আইএসডি ক্যাম্পাসে আজ (২০ মে) এ আয়োজন অনুষ্ঠিত হয়।  

সন্তানদের জন্য সঠিক স্কুল নির্বাচন করা অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এ বিষয়টিকে বিবেচনা করে ‘এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করেছে আইএসডি, যেন পিক্সিল্যান্ডের অভিভাবকদেরকে আইএসডি-তে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্কুলের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যায়।

অনুষ্ঠান শুরু হয় পরিচিতিমূলক পর্বের মাধ্যমে। এরপর প্রাথমিক শিক্ষার প্রস্তুতি বিষয়ক একটি ‘লার্নিং শেয়ার’ সেশন অনুষ্ঠিত হয়। আইএসডি’র প্রাথমিক শাখার শিক্ষকেরা অভিভাবকদের জন্য স্কুলের ‘প্লে-বেসড কারিকুলাম’ নিয়ে আলোচনা করেন এবং ‘আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম’ (পিওয়াইপি) কাঠামোর আওতায় শিশুদের বিকাশের মূল ধাপগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এর মাধ্যমে অভিভাবকেরা জানতে পারেন কীভাবে প্লে-গ্রুপের পরিবেশ থেকে শিশুরা প্রাইমারি স্কুলের পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং স্কুল এক্ষেত্রে কেমন ভূমিকা রাখতে পারে।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনাভিত্তিক ‘ওপেন কিউঅ্যান্ডএ উইথ এডুকেটরস’ সেশন। এর মাধ্যমে পিক্সিল্যান্ডের অভিভাবকেরা আইএসডি’র শিক্ষক ও অভিভাবকদের কাছে বিভিন্ন প্রশ্ন করার এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পান।

সবশেষে, একটি ক্যাম্পাস ট্যুরের মাধ্যমে এই ‘এক্সপেরিয়েন্স ডে’র সমাপ্তি ঘটে। পিক্সিল্যান্ডের অভিভাবক ও শিশুরা স্কুলের শ্রেণিকক্ষ, খেলার মাঠ এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেখার সুযোগ পান। 
পিক্সিল্যান্ডের একজন অভিভাবক বলেন, “সন্তানের শিক্ষার ব্যাপারে আমরা কেউই কোন কমতি রাখতে চাই না। আইএসডি-তে এসে আমাদের চমৎকার অভিজ্ঞতা হয়েছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্কুলের পরিবেশ সরাসরি দেখতে পারা এবং আইএসডি’র শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলতে পারায় আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে।”

আইএসডি’র প্রাইমারি স্কুল প্রিন্সিপাল ড. মাইকেল পামার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা জানি, সন্তানের জন্য সঠিক স্কুল নির্বাচন করা যেকোন পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই আয়োজনের পেছনে আমাদের উদ্দেশ্য ছিল পরিবারগুলোকে আইএসডি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যেন তারা পুরোপুরি নিশ্চিন্ত হয়ে তাদের সন্তানকে আমাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন।”

তিনি আরও বলেন, “বাচ্চাদের যত্ন আর নিরাপত্তার জন্য পিক্সিল্যান্ড দীর্ঘদিন ধরেই অভিভাবকদের কাছে একটি বিশ্বস্ত নাম। আর তাই, পিক্সিল্যান্ডের অভিভাবকদের জন্য আমাদের স্কুলের দরজা খুলে দিয়ে আমরা আমাদের ‘আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম’ কেমন তা সরাসরি দেখার সুযোগ করে দিয়েছি। আমরা আশা করি, তারা যেন সহজেই বুঝতে পারেন কীভাবে আমাদের স্কুলের পরিবেশ শুরু থেকেই শিশুদের কৌতূহলী করে তোলে এবং তাদের বড় মনের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে।”

উল্লেখ্য, পিক্সিল্যান্ড প্লে-গ্রুপ ঢাকায় ১৯৮৫ সাল থেকে ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। একটি যত্নশীল ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি এই প্রি-স্কুলটি শিশুদের প্রয়োজনীয় সামাজিক দক্ষতা, সৃজনশীলতা ও কৌতূহল বিকাশের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - বিশেষ প্রতিবেদন

Link copied!