AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে খাল পুনঃ খনন পরিদর্শনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম



তানোরে খাল পুনঃ খনন পরিদর্শনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

রাজশাহীর তানোর উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃ খনন কাজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেণ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।

পরবর্তীতে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ,কার্য সহকারী মাহাবুর রহমান। পরে তানোর ভূমি অফিস, তানোর বিএমডিএ অফিস পরিদর্শন করেন তিনি।

এর আগে তানোর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নুরনাহার সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!