AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেইনভিউ রিসোর্ট সঙ্গে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সমঝোতা স্মারক সই


Ekushey Sangbad
হাফিজ রহমান
০৪:২৯ পিএম, ২৫ মে, ২০২৬

রেইনভিউ রিসোর্ট সঙ্গে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সমঝোতা স্মারক সই

ট্যুরিজম সেবা দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি কক্সবাজারের রেইনভিউ রিসোর্ট সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়।
রেইনভিউ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক কালের সমাজ পত্রিকা সহকারী সম্পাদক মুকিম খান ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, সাংবাদিক সালাম মাহমুদ, অর্থ সম্পাদক সাংবাদিক হাফিজ রহমান সমঝোতা স্মারকে সই করেন।

এ বিষয়ে রেইনভিউ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুকিম খান বলেন, এই চুক্তির মাধ্যমে কক্সবাজারে রেইনভিউ রিসোর্টে আগত সন্মানিত পর্যটকদের এন্ট্রিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন জোরদার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, খোঁজখবর পত্রিকার নির্বাহী সম্পাদক তকী উদ্দীন মুহাম্মদ আকরামুল্লাহসহ রেইনভিউ রিসোর্ট এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - বিশেষ প্রতিবেদন

Link copied!