গ্লোবাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এর চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ দুটি ফ্রিজ ও একটি এসি কিনে আরও তিনজন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।
বিজয়ীরা হলেন বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর স্কুলশিক্ষিকা তাহমিনা আক্তার। সুপ্রকাশ ও কুদ্দুস একটি করে ফ্রিজ কিনে, আর তাহমিনা এসি কিনে এই পুরস্কার পান।
সম্প্রতি পৃথক অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।
.jpeg)
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে চলমান এই ক্যাম্পেইনের আওতায় এর আগেও বিভিন্ন পণ্য কিনে ৫০ জন ক্রেতা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পেয়েছেন।
পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

