গত ৫ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য রফিকুল আলম মজনু, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন, এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর সভাপতি রাজু আলীম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, ট্রাব সহ-সভাপতি সুজন দে, ট্রাব সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ এবং সংগীতশিল্পী মো. বিকাশ রায়হানকে সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
এ ছাড়া অর্থনীতি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংগীতশিল্পী মো. বিকাশ রায়হান সরকারি চাকরির পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা করে যাচ্ছেন। তিনি বর্তমানে ঝালকাঠী জেলার জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর হাতে আজ (২১ মে) সম্মাননা ক্রেস্ট তুলে দেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার হাফিজ রহমান।
একুশে সংবাদ/ যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

