AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৫ পিএম, ১ জুলাই, ২০২৬

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সার্বিক সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তার হাতে হজের সময়সূচি তুলে দেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। একই বছরের ৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!