AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:৩৪ এএম, ১ জুন, ২০২৬

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিং, যাতায়াত ও অনুমতিসহ ওমরাহ-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়িয়েছে সৌদি সরকার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। আর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবাকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন ওমরাহ মৌসুমে আরও বেশি মুসল্লি সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!