AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০১:০৪ পিএম, ২৫ মে, ২০২৬

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। ৮ জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

সোমবার (২৬ মে) তালবিয়া পাঠ করতে করতে হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে মিনার দিকে রওনা হন। মিনাকে ‘তাঁবুর নগরী’ বলা হয়, যেখানে হজের প্রাথমিক ধাপগুলো সম্পন্ন হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরাও যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, মিনায় হজযাত্রীদের অবস্থান, খাবার, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আগেই পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁবুতে প্রবেশ, নির্দেশনা প্রদান এবং সার্বিক সেবা ব্যবস্থাপনায় বিশেষ সমন্বিত ব্যবস্থা চালু রয়েছে।

এছাড়া হজ ব্যবস্থাপনায় নিয়মিত মাঠপর্যায়ের নজরদারি ও পরিদর্শন চলছে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

ধর্মীয় বিধান অনুযায়ী ‘ইয়াওমুত তারবিয়া’ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়, যা পরবর্তী কয়েক দিনে আরাফাত, মুজদালিফা ও কুরবানিসহ গুরুত্বপূর্ণ ধাপগুলোর দিকে অগ্রসর হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!