AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:১৭ এএম, ২৩ মে, ২০২৬

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

চলতি বছরের বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শেষ হয়েছে। হজ ফ্লাইট কার্যক্রম শেষে নিবন্ধিত সব হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ বছর মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী।

মৃতদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) সৌদি আরবে মারা যান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!