AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:২৬ পিএম, ২ জুন, ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪৩টি ফ্লাইটে ১৭ হাজার ৬৮৯ জন হাজি দেশে পৌঁছেছেন।

মঙ্গলবার (২ জুন) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।

হজ অফিস সূত্র জানায়, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে হাজিদের ফিরতি যাত্রা পরিচালিত হচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ৬০৭ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে হজ অফিস।

এদিকে সৌদি আরবে মৃত্যুবরণ করা ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেন।

সংশ্লিষ্টরা জানান, এ বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এবং শেষ হয় ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!