AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৯:২৯ পিএম, ২৪ জুন, ২০২৬

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

দূতাবাস জানায়, অসাধু ব্যক্তি বা চক্র সাদা কাগজে নেওয়া স্বাক্ষর বা টিপসই ব্যবহার করে জাল দলিল তৈরি, আর্থিক প্রতারণা, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনি জটিলতায় পড়তে পারেন।

এ কারণে কোনো লিখিত কাগজপত্র, চুক্তি বা নথিতে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে এর বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে নেওয়া, প্রয়োজনীয় যাচাই-বাছাই করা এবং সতর্কতা অবলম্বনের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও উল্লেখ করেছে, সন্দেহজনক কোনো নথি বা পরিস্থিতির মুখোমুখি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়া উচিত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!