AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০১:০০ এএম, ৬ মার্চ, ২০২৬

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়ার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক ও মোহাম্মদ সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরাকে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

দূতাবাস সূত্রে আরও জানানো হয়, ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!