AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৫:১৫ পিএম, ২ মার্চ, ২০২৬

কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সব ক্রু নিরাপদ রয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাইদ আল-আতওয়ান বলেন, “দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বিমানগুলোর ক্রুদের ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন ধরে আকাশ থেকে টেইলস্পিন অবস্থায় নিচে পড়ে যায়। বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, সেটি ছিল একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল।

বিমানগুলো কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!