AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪৮ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার স্থলে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি নিজেই।

সংবাদ সম্মেলনে সাকি বলেন, রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখার নীতিগত অবস্থান থেকে তিনি দলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও বিতর্ক চলছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত গুরুত্ব পাবে বলে মন্তব্য করেন তিনি।

দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন এবং ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ‘মাথাল’ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। পরে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!