AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিন বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১১ পিএম, ১৭ মার্চ, ২০২৬

ঈদের দিন বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির

ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এই শুভেচ্ছা বিনিময় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানায় জামায়াতের প্রচার বিভাগ। মঙ্গলবার (১৭ মার্চ) দলটির প্রচার বিভাগ এই তথ্য জানায়।

এর আগে ঈদের দিন সকালে জামায়াত আমির তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানায় দলটির প্রচার বিভাগ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!