AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুমা‍‍`র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ৬ মার্চ, ২০২৬

জুমা‍‍`র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের প্রকৃত রায়কে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই দাবি জানান দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যের মাধ্যমে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর বিষয়টি সামনে এসেছে। তার বক্তব্যকে তিনি ‘রাজসাক্ষ্য’ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে তদন্তের দাবি জানান।

তাহের আরও বলেন, কীভাবে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জামায়াতে ইসলামিকে মূলধারার রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বঞ্চিত করা হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটি নির্দিষ্ট দলকে নির্বাচনে জেতানোর ব্যবস্থা করা হয়েছিল।

ড. খলিলুর রহমানের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে নিরপেক্ষতার কথা বলা হলেও পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তাহের অভিযোগ করেন, নির্বাচনের আগে জামায়াত যেসব উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল, তাদের একজন ছিলেন খলিলুর রহমান। তিনি আরও দাবি করেন, সরকারের কিছু উপদেষ্টা নির্দিষ্ট একটি দলকে নির্বাচনে জেতাতে ভূমিকা রেখেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির ও জাহিদুর রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!