AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করল এনসিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করেছে। তবে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করবেন। বিএনপির সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়াকে তারা আজকের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পরপর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। গণভোটের রায় অবজ্ঞা করায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেব না।”

একই মন্তব্য করেছেন এনসিপির শৃঙ্খলা বিভাগের প্রধান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সম্মান জানিয়ে দলটির নির্বাচিত প্রতিনিধিরা দুই পদেই শপথ গ্রহণ করবেন, কিন্তু বিএনপির অবজ্ঞার কারণে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!