AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠনের মতো আসন পাবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে ঐক্য সরকার গঠন করা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, “যদি ঐক্য সরকার গঠন করা হয়, তাহলে সংসদে বিরোধী দল থাকবে কে—সেটাই প্রশ্ন।”

তিনি আরও বলেন, জামায়াত নির্বাচনে কতটি আসনে জয়ী হবে, তা তিনি জানেন না। তবে তারা যদি বিরোধী দলে থাকে, তাহলে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করবেন।

বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, এবারের নির্বাচনে দলটি দুই-তৃতীয়াংশ আসনে জয় পেতে পারে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি তারেক রহমান। তিনি শুধু বলেছেন, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়ী হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

উল্লেখ্য, ৩০০ আসনের সংসদে বিএনপি সরাসরি প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরিক দলগুলোর জন্য।

এর আগে জামায়াতে ইসলামী দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে নির্বাচন-পরবর্তী সময়ে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করে। দলটির মতে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের সময় তৈরি পোশাক খাতসহ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, যা পুনরুদ্ধারে সব পক্ষকে নিয়ে সরকার গঠন প্রয়োজন হতে পারে।

রয়টার্সের এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়বে না। তিনি বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং বিনিয়োগ বাড়ানোই হবে ভবিষ্যৎ সরকারের প্রধান লক্ষ্য।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ যাকে গ্রহণ করবে, রাজনীতিতে তার অংশগ্রহণের অধিকার থাকবে।

এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করতে পারবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!