আমরা চাকরির জন্য ঘুষ নিবো না, কাউকে নিতেও দিবো না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আমানতের খেয়ানত করিনা। আমরা যে ভোট নেই এটা কাজ করার জন্য।
আমাদের কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়, এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহবান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। সেইসাথে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান মির্জা ফখরুল।
নির্বাচনী প্রচারণায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

