AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপিতে যোগ দিলেন সাবেক মন্ত্রী ড. আবু সাইয়িদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৮ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন সাবেক মন্ত্রী  ড. আবু সাইয়িদ

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

অধ্যাপক ড. আবু সাইয়িদ আওয়ামী লীগের সাবেক নেতা এবং একসময় সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক সহসভাপতিও ছিলেন। এছাড়া ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধান তৈরির কাজে সরাসরি যুক্ত ছিলেন তিনি।

এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন আবু সাইয়িদ। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময় আওয়ামী লীগ সরকারে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে দলের ভেতরে সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পাওয়ায় তিনি আওয়ামী লীগের নেতৃত্ব থেকে ধীরে ধীরে দূরে সরে যান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!