AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৩ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়ন বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সোমবার (১৯ জানুয়ারি) রিট আবেদন করেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

আপিলের শুনানি শেষে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী যে আবেদন করেছিলেন, তা শনিবারই নির্বাচন কমিশন খারিজ করে দেয়। ফলে এনসিপি প্রার্থী হাসনাতের মনোনয়ন বহাল থাকছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এদিকে আইনি জটিলতায় এখনো ঋণ খেলাপির তালিকায় রয়েছেন বিএনপির এই প্রার্থী। তার নাম সংক্রান্ত একটি রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বর্তমান পরিস্থিতিতে প্রচলিত আইন অনুযায়ী তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে আইনজীবীরা জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ ইতোমধ্যে পুনঃতফসিল করা হয়েছে। রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে দাবি করা হয়।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার এবং বিপরীতে আইনজীবী সাইফুল্লাহ মামুন শুনানিতে অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!