AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪২ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী জোট ২৫৩টি সংসদীয় আসনে প্রার্থী সমঝোতার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত সমঝোতা অনুযায়ী—বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি,বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি,খেলাফত মজলিস ১০টি,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং
বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।

তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো আসন বণ্টন চূড়ান্ত হয়নি বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রাথমিক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!