জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যদি প্রশাসনের আচরণ একপাক্ষিক হয়, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদীর যাত্রার প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায়, তবে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলার দরকার আছে।”
এ সময় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রশাসন বিএনপির দিকে হেলছে। তিনি বলেন, “দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষপাত পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।”
এনসিপি নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশাসনের পক্ষপাতের সুযোগ না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে, একই সঙ্গে নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

