AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার দাফনের পরিকল্পনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৭ এএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার দাফনের পরিকল্পনা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে তার স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে। চূড়ান্ত সময়সূচি ও কর্মসূচি পরে জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!