বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, দলের পক্ষ থেকে জানাজা আয়োজনের বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। তবে স্থান ও সময়সহ চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

