AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৩ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ওই আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়েছে।

এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান।

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!