AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান: রিজভী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান: রিজভী

আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্য চর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।

রিজভী বলেন, তারেক রহমান সারাদেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারাদেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

তিনি আরও বলেন, জাতীয় নেতারা যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন। তারেক রহমান যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই দাঁড়াবেন। তার প্রতি ভোটারদের আগ্রহ, উচ্ছ্বাস ও জনপ্রিয়তা এতটাই বেশি যে কোথাও থেকে দাঁড়ানো তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

অনুষ্ঠানে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!