ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

