AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে জাতীয় স্মৃতিসৌধের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই বেদিতে ফুল অর্পণ করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তারেক রহমান। লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি প্রথমে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রিয় নেতাকে একনজর দেখার আশায় ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত মানুষের ঢল নামে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে দলের অন্যান্য নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বিমানবন্দর থেকে লাল-সবুজে সাজানো বাসে করে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশে যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সপরিবারে গুলশানের বাসভবনে ফেরেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!