AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১২ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তার গাড়িবহর হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে।

বিকেল পৌনে ৫টার দিকে ৩০০ ফিট এলাকার ঐতিহাসিক গণসংবর্ধনা মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও ভালোবাসায় সিক্ত হয়ে ধীরগতিতে অগ্রসর হয়ে তিনি সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। দীর্ঘ ৩ ঘণ্টা ১৫ মিনিটের যাত্রাপথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো নেতাকর্মী তাকে হাত নেড়ে অভিবাদন জানান।

বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। সেখানে এক আবেগঘন পরিবেশে তার শাশুড়ি তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরে তার সাথে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারেক রহমান সরাসরি জনসভার উদ্দেশ্যে রওনা হলেও তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান অন্য একটি গাড়িতে করে গুলশানের বাসভবনের দিকে চলে যান।

উল্লেখ্য, আজ সকালে লন্ডন থেকে রওনা হওয়া তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের শয্যাপাশে অবস্থান করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!