AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধ্বংসস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩২ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

ধ্বংসস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের মতো এবারও বিএনপি দেশকে বিপর্যয়ের অবস্থা থেকে তুলে আনতে ভূমিকা রাখবে। তিনি বলেন, সামনে সময় সহজ নয়, নানা চ্যালেঞ্জ আসবে— তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে সম্প্রতি নিহত শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী একজন সাহসী কর্মী। ভোট ও নির্বাচনের মাধ্যমেই পরিবর্তনে তার আস্থা ছিল বলেই তিনি নির্বাচনী রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও সংগ্রামীদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেই চেতনা ধারণ করেই দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারেক রহমান বলেন, দেশ বর্তমানে স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত হয়েছে। এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে নতুন করে গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!