AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২১ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

জানা গেছে, এর আগে গত ২১ জানুয়ারি তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

Link copied!