AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২২ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৩

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দিন আগেও প্রার্থিতা ফিরে পাওয়ার দৌড়ঝাঁপ চলছে সর্বোচ্চ আদালতে। এদিন চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জনের, প্রার্থিতা ফেরাতে নতুন করে হাইকোর্টে আবেদনও করেছেন কয়েকজন। তবে, শেষ মুহূর্তে প্রার্থিতা সংক্রান্ত নতুন রিট আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী, বিষয়টি বিবেচনার আশ্বাস হাইকোর্টের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জনের। তারা হলেন– সিরাজগঞ্জ ৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া- ৭ এর মোহাম্মদ আমজাদ হোসেন, নড়াইল–২ এর মো মো নুরুল ইসলাম ও ময়মনসিংহ-১০ এর কায়সার আহম্মদ।

এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার।

এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।’

এছাড়া চেম্বার আদালতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে করা ইসির আবেদনের শুনানি হয়, এ বিষয়ে আদেশ বুধবার।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!