AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ফরিদপুর -১

নৌকা নোঙর ঈগলে ত্রিমুখী লড়াইয়ের আভাস



নৌকা নোঙর ঈগলে ত্রিমুখী লড়াইয়ের আভাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -‌১( বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি)  আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আসনটিতে ৬জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে তিনজনের মধ্যে। এরইমধ্যে নির্বাচনী মাঠে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী মো: আবদুর রহমান( নৌকা)  , বি এন এম এর প্রার্থী (নোঙর)  শাহা মোহাম্মদ আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী মো:আরিফুর রহমান দোলন (ঈগল)।   

 
এদিকে তিনজনই প্রচার-প্রচারণা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। তবে ভোটাররা এলাকার উন্নয়নে সর্বোচ্চ কাজ করবে এমন সৎ যোগ্য প্রার্থীকে এমপি নির্বাচিত করতে চান।

ফরিদপুর -১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) আসনের নৌকার  প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান  দিনরাত চষে বেড়াচ্ছেন এক এলাকা থেকে আরেক এলাকা। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন, নারী ও তরুণদের জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টিসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করে মো: আবদুর রহমান  বলেন, ‘ভোটের মাঠে কাউকে ছাড় দেবেন না। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।  

বি এম এম এর প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, বিগত দিনে  অত্র ফরিদপুর ১ আসন আশানুরূপ উন্নয়ন হয়নি। আমি ফরিদপুর ১ আসেন   যথেষ্ট সাড়া পাচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।


স্বতন্ত্র প্রার্থী  আরিফুর রহমান দোলন  বলেন,ফরিদপুর ১ আসনে ঈগল  প্রতীকে জোয়ার দেখা দিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন হলে সাধারণ মানুষ ঈগল প্রতীককেই ভোট দেবে।তিনি আরো বলেন, মানুষের সেবা করা ইবাদতের অংশ বলে মনে করি। ছত্রজীবন থেকেই ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে মানুষের পাশে থেকে সবার জন্য কাজ করেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত  রাখতে গত ১৫ বছর ধরে  সাধারন  মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি। নির্বাচিত হতে পারলে
ফরিদপুর ১ আসনে শিশুপার্ক নির্মাণ, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, নারীর ক্ষমতায়ন ও সকল কাজে নারীর অংশগ্রহণ, তাদের সাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে।

অবশ্য ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!