AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোক্তা-অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৪ পিএম, ২৪ জুলাই, ২০২৬

ভোক্তা-অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ভোক্তার আস্থা অর্জন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্য ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুড লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম এবং খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষণে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার, নিরাপদ খাদ্য, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকসেবার বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, আইনের প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, "গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই।" তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস বলেন, "একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান এবং ভোক্তার সন্তুষ্টি।" তিনি ভোক্তার অধিকার সংরক্ষণে সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য খাস ফুডকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভোক্তাবান্ধব সেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কার্যক্রমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, "নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে খাস ফুড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ভোক্তার সন্তুষ্টি অর্জনে আমরা নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়ন ও ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে প্রতিফলিত হবে এবং ভোক্তার আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, খাস ফুড লিমিটেড গত ১১ বছর ধরে নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে দেশের লাখো গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং উন্নত গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!