AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক


Ekushey Sangbad
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:১১ পিএম, ২৪ জুলাই, ২০২৬

সৌদিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর বড় ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের রিয়াদ শহরের বাথা এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!