AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক দক্ষতা উন্নয়নে IEOM Student Chapter-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৫:০১ পিএম, ৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক দক্ষতা উন্নয়নে IEOM Student Chapter-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা, আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাপত্র প্রকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিটারের IEOM Student Chapter-এর উদ্যোগে একটি ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রায়হান আহমেদ জয়। এছাড়া উপস্থিত ছিলেন IEOM Student Chapter-এর উপদেষ্টাবৃন্দ, কর্মসূচি পরিচালক আতিক শাহরিয়ার রহমান, আইপিই বিভাগের প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে IEOM Society ও IEOM Student Chapter-এর পরিচিতি, কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে এর ভূমিকা তুলে ধরা হয়। পরে সংগঠনের সভাপতি আররাফি নাবিল ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের দায়িত্ব এবং গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

এ সময় IEOM Student Chapter-এর উপদেষ্টারা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এছাড়া কর্মসূচি পরিচালক আতিক শাহরিয়ার রহমান গবেষণার মৌলিক ধারণা, গবেষণা শুরু করার ধাপ, বিষয় নির্বাচন এবং গবেষণাপত্র প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রায়হান আহমেদ জয় বলেন, বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিটার অন্যতম। তিনি আরও জানান, ভবিষ্যতে IEOM-এর একটি আন্তর্জাতিক কর্মসূচি নিটারে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া বক্তারা গবেষণার গুরুত্ব, সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন, জার্নালে প্রকাশনা এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে গবেষণার ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের বিভিন্ন কমিটি ও দায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি সক্রিয় সদস্যদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!