AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কন্যাসন্তানের মা হলেন বুবলী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৮ পিএম, ৫ জুন, ২০২৬

কন্যাসন্তানের মা হলেন বুবলী

কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শবনম বুবলী নিজেই  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে।

বুবলীর শেয়ার করা তথ্য অনুযায়ী, নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টে তিনি সন্তানের বাবার নাম হিসেবে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের নাম উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বুবলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারের নতুন সদস্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

No photo description available.

পরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বুবলী বলেন, তার মেয়ে সুস্থ রয়েছে। তিনি জানান, গত ১১ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। এছাড়া বড় ছেলে শেহজাদ খান বীর নতুন বোনকে পেয়ে বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।

No photo description available.

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার জন্ম হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!