AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩১ এএম, ২৮ মে, ২০২৬

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর জিয়া উদ্যানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। সেখানে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। সেখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও অংশ নেন।

প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্য মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা মানুষকে আত্মনিবেদন, সহমর্মিতা ও আল্লাহর প্রতি আনুগত্যের পথে পরিচালিত করে। তিনি দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি কামনা করেন।

একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!