জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শুরুর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পৌঁছান।
সকাল ৭টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদগাহ ময়দানে উপস্থিত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঈদের প্রধান জামাতে আরও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি।
ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নজরদারিতে ছিলেন। পাশাপাশি যান চলাচল ও পার্কিং ব্যবস্থায়ও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

