AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৩ পিএম, ২৭ মে, ২০২৬

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৪৭২ শিশু।

এ সময়ে সারা দেশে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৭ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭৯৪ জন।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!