অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকালে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন।
জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলগামী ফ্লাইটে যাত্রা করেন ড. ইউনূস। তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট শেষে তার প্যারিস পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূস সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার গন্তব্য প্যারিস। তবে সফরের উদ্দেশ্য বা সেখানে তার নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

