AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০১:১২ পিএম, ২৪ মে, ২০২৬

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও অংশ নেন।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে সংসদ ভবন এলাকায় নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ ব্যবহার আরও সম্প্রসারিত হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!