AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৪৬ এএম, ২০ মে, ২০২৬

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।

আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ গঠনে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ জন সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনেও তাদের ভূমিকা প্রশংসনীয় ছিল।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে এবং একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, গ্রামীণ পর্যায়ে নিরাপত্তা, উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি অর্থনীতি ও সামাজিক সেবায় আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেষে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে তাদের অবিচল ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!