আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে তৃতীয় টার্মিনাল চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যাত্রীরা এসব স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

