AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৮ পিএম, ১৮ মে, ২০২৬

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন এই সুবিধা কার্যকর থাকবে।

সরকার ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া ঈদকে সামনে রেখে পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!