AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৭ এএম, ১৮ মে, ২০২৬

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৭

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে চলতি মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সোমবার  (১৮ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আইটি হেল্পডেস্ক।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনস ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা রয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!