AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ



শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বিজিবি।

রবিবার (১৭ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!