দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই সংযোজনের ফলে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
নতুন ভোটার যুক্ত হওয়ায় ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ হওয়ার ফলে নির্বাচন ব্যবস্থা আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

