AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি : বিমান প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৫ এএম, ৪ মে, ২০২৬

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি : বিমান প্রতিমন্ত্রী

বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৪ মে )রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৭ তারিখে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে যাবেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। একই ধরনের একটি ছোট একাডেমি নীলফামারীতেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে পাইলট প্রশিক্ষণের ব্যয় বেশি হলেও সুযোগ সীমিত। নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরও এভিয়েশন খাতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ে।

জেলা পর্যায়ের বিমানবন্দরগুলো কার্যকরভাবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী ও সৈয়দপুর বিমানবন্দরকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ আগামী কয়েক মাসের মধ্যে শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ঢাকার তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করার আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দর ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পিপিপি মডেলসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আঞ্চলিক অর্থনীতি ও পর্যটন খাত আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!